KKR | কেকেআরের প্রথম একাদশে এবার বাঙালি ক্রিকেটার? নিলামে বঙ্গসন্তানকে কিনতে পারে নাইটরা
Wednesday, November 18 2026, 4:23 pm

Key Highlightsমঙ্গলবার আইপিএল দলগুলির রিটেনশন লিস্ট প্রকাশিত হয়েছে। আসন্ন মরশুমে হয়তো কেকেআরের প্রথম একাদশে এক বাঙালিকে খেলতে দেখা যেতে পারে।
কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) দীর্ঘদিন ধরে ভারতীয় বাঙালি ক্রিকেটারদের প্রথম একাদশে সুযোগ দেয়নি। তবে আগামী মরশুমে পরিস্থিতি বদলাতে পারে। রিটেনশন লিস্টে বেশ কিছু ক্রিকেটারকে ধরে রেখেছে কেকেআর। অনুকূল রায়, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, হর্ষিত রানা, কার্তিক ত্যাগী, মণীশ পাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, রমনদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সার্থক রঞ্জন, সৌরভ দুবে, সুনীল নারিন, টিম সেইফার্ট, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তীদের ধরে রেখেছে নাইটরা। তবে কিন্তু নীতীশ রানা ও অভিষেক পোড়েলকে ছেড়ে দিয়েছে দলগুলি। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তিনি বর্তমানে ভালো ফর্মে রয়েছেন। ফলে কেকেআর নিলামে তাঁকে কিনতে আগ্রহী হতে পারে। এবার ৪১.৬৫ কোটি নিয়ে মিনি অকশনে যাবে কেকেআর। দেখা যাক, বেগুনি জার্সিতে অভিষেকের অভিষেক ঘটে কি না।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ভারতীয় ক্রিকেটদল
- আইপিএল
- ipl
- কেকেআর


